ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুন বেপারীর মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী শতবর্ষের লোকমান আলীর হোটেল (সুন্দরী রেস্টুরেন্ট) সংস্কারের মাধ্যমে নতুন রূপে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে গত (১২ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে শুরু হয়।
পাক-ভারত আমলের প্রয়াত লোকমান আলীর হাত ধরে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে একই পরিবারের তত্ত্বাবধানে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সময়ের পরিবর্তনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে লোকমান আলীর সুযোগ্য সন্তান মোঃ দিদার আলী এর নেতৃত্বে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সংস্কারের মাধ্যমে আধুনিক সুবিধা সংযোজনের পাশাপাশি ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। লোকমান আলীর হোটেলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশন করা হয়। সকালে রুটি, ডাল ও বিভিন্ন ধরনের ভাজি, আর দুপুর ও রাতে সাদা ভাতের সঙ্গে মাছ, সব ধরনের মাংস, বিভিন্ন প্রকার মাছ ও বিরিয়ানিসহ নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও নিয়মিত ক্রেতারা অংশ নেন। তারা শতবর্ষের এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কর্তৃপক্ষ জানান, বিশ্বাস ও মান বজায় রেখেই আগামীতেও লোকমান আলীর হোটেল (সুন্দরী রেস্টুরেন্ট) গ্রাহকদের সেবা দিয়ে যাবে এবং ময়মনসিংহের খাদ্যসংস্কৃতিতে তাদের ঐতিহ্য ধরে রাখবে।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।