প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৫:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতির ইন্তেকাল

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও শহরের চরপাড়া এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত কয়েকদিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ মাগরিব তাঁর জানাজা ভাটিকাশর কবরস্থানে অনুষ্ঠিত হয়।

মরহুমের বড় ছেলে, স্বনামধন্য ব্যবসায়ী মোঃ মশিউর রহমান রানা এবং পুত্রবধূ ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সর্বসাধারণের নিকট দোয়া চেয়েছেন। তাঁরা বলেন, “আল্লাহ যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন