প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ । ১:৩২ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: রেস্টুরেন্ট সিলগালা, মালিকসহ আটক-৬!

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

রবিবার (৫ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম নগরীর ঢাকা বাইপাস এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় একটি অভিযান পরিচালনা করেন। লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং অনৈতিক কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগ ছিলো।

অভিযান চলাকালে দেখা যায়, “চিল ব্রো” রেস্টুরেন্টে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রেস্টুরেন্টটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং সংশ্লিষ্টদের আটক করা হয়।

এসময় আরো তিনটি রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৩,০০০ টাকা জরিমানা করা হয়— এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা, অন্যটিকে ৮,০০০ টাকা এবং আরেকটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

তাছাড়া শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত একই অভিযানে আরও কয়েকটি রেস্টুরেন্টকে স্বাস্থ্যবিধি না মানা, অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা ও লাইসেন্সহীনতার কারণে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, “লাইসেন্স ছাড়া কিংবা অনৈতিক কাজের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন