প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ৭:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

কর্নেল তাহেরের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে কাজলাবাসীর শ্রদ্ধা, আদর্শিক সমাজ গঠনের আহ্বান

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, ১১ নম্বর সেক্টরের অন্যতম সংগঠক ও অধিনায়ক কর্নেল আবু তাহের (বীর উত্তম)-এর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কাজলা গ্রামে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়। পরে সেখানে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা তাহেরের বিপ্লবী জীবন, সাহসিকতা ও সমাজ পরিবর্তনের আদর্শ নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগরের সাধারণ সম্পাদক এস এস বাবুল, ফারুক লিটন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলার সভাপতি গোলাম আবদুল্লাহ আল নাকীব, এবং সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নেতা কমরেড খালেকুজ্জামাল ও ইমাম হোসেন খোকান তাঁদের বক্তব্যে বলেন,

“কর্নেল তাহের একজন প্রকৃত দেশপ্রেমিকের নাম। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। তাঁর প্রস্তাবেই গঠিত হয় ১১ নম্বর সেক্টর, যার আওতায় , । সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়ে তিনি পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার-আলবদরদের পরাজিত করেন।”

তাঁরা আরও বলেন, “১৯৭১ সালের ১৪ নভেম্বর জামালপুরের কামালপুর যুদ্ধে গুরুতর আহত হয়ে একটি পা হারালেও তাহের থেমে থাকেননি। তিনি আজীবন একটি শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন, যেখানে মানুষের মৌলিক অধিকার থাকবে নিশ্চিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা কর্নেল তাহেরের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, প্রগতিশীল ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন