প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ । ১০:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ ১৪৩২

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

‎ময়মনসিংহ সদর উপজেলার ৭ নং চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আলম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের ‎সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।

এর আগে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি”র সাবেক সাধারণ সম্পাদক মোঃ ময়েজ উদ্দিন মন্ডল মইজু।

সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশে পরিনত হয়।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন