প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫ । ৯:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

কমলো জ্বালানি তেলের দাম

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। লিটারে দুই টাকা কমিয়ে ডিজেল ১০২ টাকা, ১০ টাকা বাড়িয়ে কোরোসিন ১১৪ টাকা, তিন টাকা কমিয়ে অকটেন ১২২ টাকা এবং তিন টাকা কমিয়ে পেট্রোলের দাম ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার (১ জুন) থেকে কার্যকর হবে।

শনিবার (৩১ মে) নতুন এ মূল্যের গ্যাজেট প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন