প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ৩:৫৮ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আজ কলঙ্ক থেকে মুক্ত হলাম: প্রধান উপদেষ্টা

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সন্দ্বীপের মানুষ এতদিন কাদা মাড়িয়ে ডিঙি নৌকায় আর বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ, কিন্তু ৫০ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি, কী লজ্জার কথা! সন্দ্বীপের সঙ্গে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো। কেন এতদিন হয়নি, সেটা লজ্জার। এ লজ্জা থেকে বাঁচলাম। কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম।’

আজ সোমবার দুপুরে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে আজ সকাল ৯টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সমুদ্রপথের প্রথম ফেরি সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশে ছেড়ে যায়। এক ঘণ্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছায়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শুধু সন্দ্বীপের জন্য না পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন। স্বাধীনতার মাসে আপনাদের এ সুখবর দিতে পেরে আমি আনন্দিত। সন্দ্বীপের এ অগ্রযাত্রা আজ শুরু হলো, আরও সুন্দর হবে। এভাবে সব অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।’

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন