ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। শুক্রবার বেলা ১১ টার দিকে সদরের জিগাতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুই বন্ধু আবির ও মেহেদি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। নগরীর মাসকান্দা থেকে চুরখাইয়ের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিগাতলা এলাকায় দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।