শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ও গাড়িচাপায় ছাত্র হত্যার মামলায় ডিসির গাড়িচালক হারুনুর রশিদ (৫১) ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে (২৭) সোমবার (৬ জানুয়ারি) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হারুন, শেরপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়ির সাবেক গাড়িচালক ও ময়মনসিংহ সদরের কেওয়াটখালি বাইপাস রোডের জয়নাল আবেদীনের ছেলে।
আর আশিক জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জয়নাল আবেদীন তোতার ছেলে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গাড়িচালক হারুন ও ছাত্রলীগ নেতা আশিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ, মাহবুব ও সৌরভ হত্যা মামলাসহ আরও ছয় মামলায় গ্রেফতার ও রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।