প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ । ১২:১৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৩ জন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৩/১২/২০২৪ তারিখ গ্রেফতার ০৩ জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া

মোট ০৩জন আসামী গ্রেফতার করা হয়।

 

 

এসআই (নিঃ) খোরশেদ আলম সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ আশিকুর রহমান বাবু (২৬), পিতা-মোঃ সিদ্দিক, মাতা-হাজেরা খাতুন, সাং-সুতিয়াখালী (জলিল ডাক্তারের বাড়ী), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী এলাকা হইতে গ্রেফতার করেন।

 

 

এএসআই (নিঃ) শওকত হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী ১। মোঃ আব্দুল মতিন (৪৬), পিতা-মৃত আক্তার আলী, মাতা-মোছাঃ খয়েদ বেগম, সাং-চুরখাই, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

 

এছাড়াও র‌্যাব-১৪ ময়মনসিংহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ চান মিয়া (৪৫), পিতা মৃত ইমান আলী, সাং-চরঈশ্বরদিয়া, চরকালীবাড়ী, ৩২নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ১৮নং ওয়ার্ডের পাট গুদাম আটানী পুকুর পাড়স্থ ১। ঝরনা বেগম (৩৫), স্বামী- মোঃ শাকিল এর বাসার সামনে গলির রাস্তার উপর হতে ০১ টি কালো পলিথিন ব্যাগের ভিতর ৭৬ (ছিয়াত্তর) পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেন।

 

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন