প্রকাশের সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ । ৮:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার -৩

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামী ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের তদারকি ও নির্দেশনায় এসআই (নিঃ) টিটু সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মিলন ফকির (২৪), পিতা: শামছুদ্দিন ফকির, সাং-২৪নং ওর্য়াড, বয়ড়া পাগলা বাজার, ফকিরবাড়ি, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

 

এ ছাড়াও। ফরহাদ হোসেন, এএসআই সোহরাব হোসেন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর বডি তামিল করেন।

 

গ্রেপ্তারকৃত মোঃ শাহীন সরকার (প্রোঃ রাজ এন্টার প্রাইজ), পিতা-মোঃ লুৎফর রহমান সরকার ও বাচ্চু সরকার, গ্রাম- বাজিত পুর (৬ নং চর ঈশ্বর দিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহসহ প্রত্যেক আসামীদের বুধবার চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন